নকআউট নিশ্চিত করার পাশাপাশি ‘সি’ গ্রুপের শীর্ষস্থান অটুট রাখার মিশনে বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ। তবে এই ম্যাচের আগে সেলেসাও সমর্থকদের মূল কৌতূহলের জায়গা— কেমন হতে যাচ্ছে ব্রাজিলের শুরুর একাদশ।
মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চূড়ায় আছে তারা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। গ্রুপ থেকে এখনো কারও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত না হওয়ায় শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
মরক্কোর চমকে কপাল পুড়তে পারে হাইতির, পয়েন্ট টেবিলের জটিল হিসাব
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশে অন্তত একটি পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ঊরুর পেশির চোটে ভোগায় এই ম্যাচে মাঠে নামতে পারছেন না রাফিনহা। তার বদলি হিসেবে রাইট উইংয়ে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়েনকে। অনুশীলনেও এই উদীয়মান তারকাকে নিয়ে আলাদা রণকৌশল সাজিয়েছেন আনচেলত্তি। লুইস হেনরিক বিকল্প হিসেবে থাকলেও রাইট উইংয়ে কোচের প্রথম পছন্দ রায়েনই।
প্যারিস অলিম্পিকেও সোনা জয়ের লক্ষ্যে দল ঘোষণা আর্জেন্টিনার
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল বস আনচেলত্তি নিশ্চিত করেছেন, জয়ের ধারা অব্যাহত রাখতে সেরা একাদশ নিয়েই আটঘাট বেঁধে নামবেন তিনি। অন্যদিকে, ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরে দলে স্বস্তি জুগিয়েছেন নেইমার জুনিয়র। তবে শতভাগ ম্যাচ ফিটনেস না থাকায় তাকে হয়তো বেঞ্চ থেকেই শুরু করতে হবে। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে পারেন এই সুপারস্টার।
স্কটল্যান্ড বধের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়স, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়েন, মাথেউস কুনহা এবং ভিনিসিয়ুস জুনিয়র।
