টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমে ইতি

হলিউড

হলিউডের আলোচিত তারকা জুটি টম ক্রুজআনা ডে আরমাসের প্রেম ভেঙে গেছে। প্রায় নয় মাসের সম্পর্কের পর, দুজনেই নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বিনোদনমাধ্যম দ্য সান

সম্প্রতি এই দুই তারকা একসঙ্গে একটি নতুন থ্রিলার সিনেমা “ডিপার”-এ কাজ করার কথা ছিল। এমনকি তাঁদের ঘিরে “স্পেস ওয়েডিং”-এর গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল হলিউডে। কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এখন তাঁরা নিজেদের পথে হাঁটছেন।

একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, “টম ও আনা দারুণ সময় কাটিয়েছেন, কিন্তু তাঁদের সম্পর্কের আগের উচ্ছ্বাস এখন আর নেই। দুজনেই বুঝেছেন, ভবিষ্যতে এই সম্পর্ক টিকবে না। তাই পরিণত সিদ্ধান্ত নিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আলাদা হচ্ছেন তাঁরা।”

সূত্রটি আরও জানায়, সম্পর্ক শেষ হলেও তাঁদের মধ্যে পেশাদার বোঝাপড়া অটুট রয়েছে। সিনেমার কাজের ক্ষেত্রেও তাঁরা একই প্রকল্পে যুক্ত থাকবেন, তবে শুধুমাত্র পেশাদারিত্বের জায়গায়।

টম ও আনার প্রেমের সূত্রপাত হয়েছিল যুক্তরাষ্ট্রের ভারমন্টে হাতে হাত ধরে হাঁটার এক ভাইরাল ছবির মাধ্যমে। এরপর মাদ্রিদ, লন্ডনসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে তাঁদের। এমনকি ডেভিড বেকহামের জন্মদিনের পার্টি, ওয়েম্বলি স্টেডিয়ামের কনসার্ট, আর হেলিকপ্টার রাইডে কাটানো মুহূর্তগুলো তাদের প্রেমের গল্পে রোমান্টিক অধ্যায় যোগ করেছিল।

নক আউট’, ‘নো টাইম টু ডাই’ ও ‘ব্যালেরিনা’ খ্যাত আনা ডে আরমাস এর আগে হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর তিনি পল বুকেডাকিসের সঙ্গেও যুক্ত হয়েছিলেন, তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *