পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

খেলা

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত। সোমবার পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শিরিন বানু

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়াউল ইসলাম জিয়া, রাহিম উদ্দিন, জিল্লুর রহমান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বালক বিভাগে বৈরচুনা ইউনিয়নের আজলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে জাবরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে শ্রেষ্ঠ গোলদাতা হন সুজন মুরমু এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আব্দুল্লাহ আল আহাদ।

অন্যদিকে বালিকা বিভাগে কোষারানীগঞ্জ ইউনিয়নের চোপরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে শ্রেষ্ঠ গোলদাতা জয়শ্রী রানী এবং ম্যান অব দ্য ম্যাচ হন রাকাংশা রানী।

স্থানীয় ক্রীড়াঙ্গনে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *