বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ও সমাজসেবী জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে পরিচিত ‘মিস্টার বিস্ট’ নামে— এবার আলোচনায় এসেছেন বলিউডের তিন কিং খানকে পাশে নিয়ে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা গেছে তাঁকে শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সঙ্গে।
ইউটিউব তারকা মিস্টার বিস্ট বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায় সারা বিশ্বের সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়— মিস্টার বিস্টের পাশে শাহরুখ, সালমান ও আমির তিনজনই হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।
সালমান খান বাদে বাকিরা পরেছিলেন কালো পোশাক, যা ছবির ভিজ্যুয়াল লুককে আরও মনোমুগ্ধকর করেছে।
ছবির ক্যাপশনে মিস্টার বিস্ট লেখেন,
“হে ভারত, আমাদের একসঙ্গে কিছু অসাধারণ করা উচিত!”
তাঁর এই বক্তব্যে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন,
“এবার একসঙ্গে তিন খান ও মিস্টার বিস্টকে সিনেমার পর্দায় দেখতে চাই!”
বলিউডের তিন খান— শাহরুখ, সালমান ও আমির— প্রায় একই সময়ে তাঁদের অভিনয় জীবন শুরু করেন। তাঁরা তিনজনই ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল ও প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম।
সম্প্রতি শাহরুখ ও সালমান উপস্থিত ছিলেন আমির খানের ছেলে জুনাইদ খানের প্রথম সিনেমা “নাদানিয়ান”-এর বিশেষ প্রদর্শনীতে।
তিন খানকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল আরিয়ান খানের পরিচালিত সিরিজ “দ্য ব্যাডস অফ বলিউড”-এর একটি ছোট্ট দৃশ্যে, যদিও তাঁরা একসঙ্গে কোনো ফ্রেমে ছিলেন না।
বর্তমানে শাহরুখ খান কাজ করছেন তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’-এ, সালমান সম্প্রতি ঈদে মুক্তি দিয়েছেন ‘সিকান্দার’, আর আমির খান ফিরছেন নতুন প্রজেক্ট ‘সিতারে জমিন পার’-এ।
