চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

রাজনীতি

অনলাইন ডেস্ক | অনলাইন ভার্সন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে যান।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েছিলেন খালেদা জিয়া। পরবর্তীতে মেডিকেল বোর্ড তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এর আগেও নিয়মিত চেকআপের জন্য বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

দীর্ঘদিন ধরেই তিনি লিভার, কিডনি ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছেন বলে জানা গেছে।

৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীকে এখন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *