রাতে ঝটিকা মিছিল, ফতুল্লায় পাঁচ তরুণকে পুলিশে সোপর্দ করলেন যুবদল নেতা

বাংলাদেশ রাজনীতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের অন্ধকারে হঠাৎ মশাল মিছিল বের করার ঘটনায় পাঁচ তরুণকে থামিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় যুবদল নেতারা। শুক্রবার গভীর রাতে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় ৭০–৮০ জনের একটি দল আকস্মিকভাবে মশাল হাতে রাস্তায় নামলে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি উপস্থিত কর্মীদের সহযোগিতায় পাঁচজনকে আটক করেন এবং পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করেন।

তথ্য পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। এসময় একটি পিকআপ ভ্যান, মশাল, লাঠিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয় বলে পুলিশ জানায়।

আটক ব্যক্তিদের পরিচয়—
ফাহিম আহমেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবির (১৫)।

ফতুল্লা থানার ডিউটি অফিসার এএসআই মেহেদী হাসান জানান, পাঁচজনকে থানায় আনা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *