বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশ রাজনীতি
79

জাতীয় ডেস্ক, ডেইলি নবসংবাদ:

শপথ গ্রহণের পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটকে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরবর্তীতে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে বঙ্গভবনের অক্টাগনালে পৌঁছালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

বঙ্গভবনে দায়িত্ব পালনের প্রথম দিনে রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে গুরুত্বপূর্ণ কিছু দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর সম্পন্ন করেন।

Tags: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গভবন, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, বাংলাদেশ পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *