সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান

খেলা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

প্রথম ম্যাচে হারায় সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে। অন্যদিকে আফগানিস্তানের সামনে সুযোগ—আরও এক জয়েই সিরিজ নিজেদের করে নেওয়ার। ফলে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে। সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে থাকতে হবে সেরা নয়ে। তাই এই ম্যাচ শুধু সিরিজ নয়, বিশ্বকাপের সমীকরণেও বড় ভূমিকা রাখবে।

দ্বিতীয় ম্যাচে একাদশে এসেছে দুইটি পরিবর্তন। আগের ম্যাচে ভালো না করা তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বদলে দলে ফিরেছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন এবং পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *