৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর নেতৃত্বে ছাত্রশিবিরের প্রত্যাবর্তন

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম 

দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল এবার বিপুল ভোটে জয় পেয়েছে।

বৃহস্পতিবার ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহিম হোসেন, আর সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব। এছাড়া, তাদের প্যানেলের প্রার্থীরা মোট ২৪টি পদে জয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে নতুন নেতৃত্বের সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। নির্বাচিত নেতারা জানান, “চাকসুকে আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।”

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত সপ্তম চাকসু নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *