সিলেট ব্যুরো | অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশনের (ইসি) সদস্য আনোয়ারুল ইসলাম বলেছেন, কমিশন সম্পূর্ণভাবে আইনের কাঠামোর মধ্যেই কাজ করে এবং বিদ্যমান বিধিমালা অনুযায়ী তালিকাভুক্ত প্রতীক ব্যতীত কোনো প্রার্থীর জন্য নতুন প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
রবিবার সকালে সিলেট পুলিশ লাইনসে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
‘তালিকাভুক্ত প্রতীক ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না’
কমিশনার আনোয়ারুল বলেন, “আমাদের দায়িত্ব হলো আইন ও বিধিমালা অনুযায়ী নির্বাচন আয়োজন করা। তালিকাভুক্ত প্রতীকের বাইরে গিয়ে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া আইনের পরিপন্থী। কমিশন কখনোই আইনের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারে না।”
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো বিশেষ কারণ নেই। গণমাধ্যমে যেসব বিষয় উঠে এসেছে, তা নির্বাচনী প্রক্রিয়ায় বড় কোনো প্রভাব ফেলবে না। কমিশন আশা করছে, রমজানের আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন হবে।
‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাজ করছি’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। এবার একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের মূল লক্ষ্য। এজন্য রাজনৈতিক দল, প্রশাসন ও জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যথাযথ’
নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কমিশনার জানান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও কোস্টগার্ডসহ সব বাহিনী প্রস্তুত
