অনলাইন রিপোর্ট | ঢাকা | ১৬ অক্টোবর ২০২৫, সকাল ১০:০৮
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
সকালে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করেন।
বোর্ড সূত্র জানায়, এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল বিভিন্ন বোর্ডের অধীনে। ফলাফল সকাল ১০টার পর থেকেই অনলাইনে ও এসএমএসের মাধ্যমে দেখা যাচ্ছে।
ফলাফল জানার উপায়
ওয়েবসাইটে:
প্রতিটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের “Result” বিভাগে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট দেখা যাবে।
প্রতিষ্ঠানের মাধ্যমে:
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট শিট সংগ্রহ করতে পারবে।
এসএমএসে ফল জানার নিয়ম:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে —HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2025 → পাঠাতে হবে 16222-এ।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফল শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে না।
পরীক্ষা সম্পর্কিত তথ্য
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন, লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্টে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
