নিজস্ব প্রতিবেদক
তারেক রহমান গেটস ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী ভ্যাকসিন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্ক সুজম্যান।
এ সময় দেশের থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ এবং স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির বিষয় উঠে আসে।https://nobosangbad.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d/
বৈঠকে এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও গেটস ফাউন্ডেশনের সিইওর এ বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
