বাংলাদেশে মুক্তি পেল ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

ডেইলি নবসংবাদ বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে হলিউডের নতুন সায়েন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। গত পরশু থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড রবার্ট মিশেল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা ও […]

Continue Reading

রিধিকা রিধির মৃত্যু, প্রেমিক হাসিবুর কারাগারে

নবসংবাদ ডেস্ক: ঢাকার ভাটারা এলাকায় মডেল ও অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ হাসিবুরকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত […]

Continue Reading

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, অভিনন্দনে ভাসছে টাইগাররা

ডেইলি নবসংবাদ স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে পাওয়া এই ঐতিহাসিক সাফল্যের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছে দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন, খেলোয়াড়, ক্লাব ও ঢাকায় থাকা বিদেশি কূটনৈতিক মিশনগুলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সবার আগে ক্রিকেট দলকে শুভেচ্ছা জানায়। এক অভিনন্দন বার্তায় তারা জানায়, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের […]

Continue Reading

ফেডারেশনগুলো পাবে ১২৪৪ কোটি টাকার সিড মানি

ডেইলি নবসংবাদ স্পোর্টস ডেস্ক: দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রায় ১ হাজার ২৪৪ কোটি টাকার ‘সিড মানি’ অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ক্রীড়াঙ্গনে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। রোববার পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নবনিযুক্ত অ্যাডহক […]

Continue Reading

বাংলা কিউআরে ক্যাশলেস লেনদেন প্রচারে সিবিএ

ডেইলি নবসংবাদ ডেস্ক: বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে প্রচার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)। সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে শ্রমিক দলের কেন্দ্রীয় ও ফেডারেশন নেতৃবৃন্দ ছাড়াও ফকিরেরপুল এলাকার শ্রমিক নেতারা, কর্মকর্তা কল্যাণ সমিতি, ওমেন্স ফোরাম, জাসাস ও খালেদা […]

Continue Reading

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ভারতের আদালতের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ বর্তমানে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে এবং বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবে। ভারতের একাধিক সরকারি সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি […]

Continue Reading

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

ডেইলি নবসংবাদ ডেস্ক: দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংকট মোকাবিলায় সরকার কাজ শুরু করলেও এর পূর্ণ সুফল পেতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে। রোববার ঢাকার একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন […]

Continue Reading

বিবাহবিচ্ছেদের আবেদন তুলে নিলেন স্ত্রী, স্বস্তিতে থালাপতি বিজয়

ডেইলি নবসংবাদ বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবনে স্বস্তির খবর এসেছে। তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম আদালতে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিয়েছেন আদালত। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত শুনানিতে সঙ্গীতা আদালতকে জানান, তিনি আর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চালিয়ে যেতে চান […]

Continue Reading

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ডেইলি নবসংবাদ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সর্বশেষ বাজার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৯ সেন্ট বা প্রায় ১ দশমিক ২ শতাংশ […]

Continue Reading

৭ উইকেটের জয়ে ফাইনালে বাংলাদেশ ইমার্জিং

ডেইলি নবসংবাদ স্পোর্টস ডেস্ক: দাপুটে এক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ইরেন কাউন্ট্রি ক্লাব মাঠে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় টাইগাররা। এই জয়ে চার ম্যাচে দুই জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের […]

Continue Reading