সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মৌসুমী মৌ

ঢালিউড
65

একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। তার বহনকারী গাড়িকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। বড় ধরনের বিপদ এড়ানো গেলেও পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে মৌসুমী বলেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। সংঘর্ষের সময় তিনি গাড়ির এক পাশ থেকে অন্য পাশে ছিটকে পড়েন। তার ভাষায়, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

তিনি আরও জানান, তাদের গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেত্রীর অভিযোগ, পিকআপটি বেপরোয়া গতিতে চলছিল এবং চালকের গাড়ির নিয়ন্ত্রণ ঠিক ছিল না। তার সন্দেহ, চালক স্বাভাবিক অবস্থায় ছিলেন না। পরে গাড়ির মালিক এসে জানান, ওই ব্যক্তির সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।

ঘটনার পর ভক্ত ও সহকর্মীরা মৌসুমী মৌর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *