সিরাজগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে অনিয়ম ও বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগের বিরুদ্ধে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার গ্রাহকদের উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের ২ নম্বর খলিফাপট্টিস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যাংকের শতাধিক গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

সিরাজগঞ্জ চেম্বারের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী এম রেজাউল করিম রঞ্জুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যাংক গ্রাহক আব্দুল কুদ্দুস, অধ্যাপক ইকবাল হোসাইন, সাংবাদিক নুরুল ইসলাম রইসী, শ্রমিক কল্যাণ নেতা আব্দুর রশিদ, আবু তালহা ও আব্বাস আলীসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে এস আলম গ্রুপ ঘুষ ও প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে পরীক্ষাবিহীন নিয়োগ দিয়েছে। তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন নিয়োগের দাবি জানান।

এছাড়া তারা ইসলামী ব্যাংক থেকে অর্থ লুটের ঘটনায় এস আলম গ্রুপকে বিচারের আওতায় আনা, এবং সরকার কর্তৃক জব্দকৃত সম্পদ ব্যবহার করে সাধারণ গ্রাহকদের ক্ষতি পূরণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, “ব্যাংকিং খাতে অযোগ্য ও অবৈধ নিয়োগ শুধু প্রতিষ্ঠানের ক্ষতি করছে না, এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *